কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৩ মে, ২০২৬ এ ১১:০২ AM
কন্টেন্ট: পাতা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,
শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ।
| ক্রঃনং | পদের নাম | অনুমোদিত পদ সংখ্যা | কর্মরত পদ সংখ্যা | শুন্য পদের সংখ্যা | মন্তব্য |
| ০১ | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা | ০১ | ০১ | ০ | |
| ০২ | অফিস সহকারী / কম্পিউটার অপারেটর | ০১ | ০১ | ০ |
বাস্তবায়িত কর্মসূচি সমুহঃ
ভিডব্লিউবি কর্মসূচিঃ উপকারভোগীদের মাঝে মাসিক ৩০ কেজি হারে প্রতি মাসে খাদ্য (চাল) বিতরণ কর হয়।
মা ও শিশু সহায়তা কর্মসূচিঃ মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় ভাতাভোগীদের মধ্যে মাসিক ৮৫০ টাকা হারে ৩ (তিন) বছর মেয়াদে ভাতা প্রদান করা হয়।
দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচিঃ জীবীকাযনের জন্য দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় জেলা কার্যালয়ে ৩ (তিন) মাস মেয়াদে ৫(পাঁচ) টি ট্রেডে ১০০ জন করে বছরে মোট ৪০০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় বিভিন্ন ট্রেডে ৩(তিন) মাস মেয়াদে ৩০ জন করে বছরে মোট ২৪০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয় ।
ক্ষৃদ্রঋণ কার্যক্রমঃ মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম চলমান
সেচ্ছাসেবী মহিলা সমিতিঃ সেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝো নিয়মিত অনুদান বিতরণ করা হয়।
অদম্য নারী পুরস্কারঃ প্রতি বছর জেলা ও উপজেলা পর্যায়ে ৫ টি ক্যাটাগরীতে সম্মাননা প্রদান করা হয়।
সেলাই মেশিন বিতরণঃ দুঃস্থ নারীদের প্রধান কার্যালয় হতে প্রাপ্তি সাপেক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়।
PVHP প্রকল্পঃ প্রকল্পের আওতায় ৫টি হাব চলমান আছে।
Accelerating Action to End Child Marriage in Bangladesh: প্রকল্পের আওতায় বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতামুলক উঠান বৈঠক করা হয়।
কিশোর-কিশোরী স্থাপন প্রকল্প: চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪৯টি ক্লাব আছে। সদস্য সংখ্যা প্রতি ক্লাবে ৩০ জন করে মোট ১৪৭০ জন। ৯৮০ জন কিশোরী এবং ৪৯০ জন কিশোর । তাঁদের মাঝে জেন্ডারবেজ ভায়োলেন্স প্রতিরোধে সচেতনতাসহ সৃজনশীল মানষিক বিকাশে প্রশিক্ষণ চলমান রয়েছে এবং জেলায় APC প্রকল্পের মাধ্যমে শিশু ও কিশোর কিশোরী মাধ্যমে শিশু সুরক্ষা কার্যক্রম চলমান।
নির্যাতিত নারী ও শিশুকে আইনী সহায়তা প্রদানঃ জেলা/ উপজেলা/ ইউনিয়ন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি মাসিক সভা অনুষ্ঠান সহ নির্যাতিত নারী ও শিশুকে আইনী সহায়তা প্রদান করে।
বাল্য বিবাহ প্রতিরোধঃ বাল্য বিবাহ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ, নারী উন্নয়ন ফোরাম, স্বেচ্ছাসেবী মহিলা সমিতি, বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের সমন্বয়ে উঠান বৈঠক, আলোচনা সভা, সেমিনার করা হয়।